×

আন্তর্জাতিক

নাকের স্প্রে করোনাভাইরাসের মাত্রা কমাতে পারে ৯৯ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ১০:৫৯ পিএম

নাকের স্প্রে করোনাভাইরাসের মাত্রা কমাতে পারে ৯৯ শতাংশ। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে।

গবেষকরা বলছেন, নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে (এনওএনএস) প্রয়োগে ২৪ ঘণ্টার মধ্যে ৯৪ শতাংশ ও ৪৮ ঘণ্টার মধ্যে ৯৯ শতাংশ করোনাভাইরাসের মাত্রা কমে যায়। ভারতে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক করোনায় আক্রান্ত রোগীদের ওপর এ গবেষণা করা হয়। ওষুধের তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল অনুসারে স্বাস্থ্যবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে। খবর এনডিটিভির।

এনওএনএস নিয়ে গবেষণাটি পরিচালনা করেছে ভারতের মুম্বাইভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লেনমার্ক। রোগীর নাকের মাধ্যমে এই স্প্রে প্রয়োগ করা হয়। প্রতিষ্ঠানটি ভারতের ২০টি এলাকায় করোনার মৃদু উপসর্গ আছে এমন ৩০৬ জন প্রাপ্তবয়স্কের ওপর এই স্প্রে প্রয়োগ করে। যাদের মধ্যে টিকা নেয়া এবং টিকা না নেয়া ব্যক্তিরাও রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App