×

আন্তর্জাতিক

রনিল বিক্রমাসিংহেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ০১:২৯ পিএম

অবশেষে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার পার্লামেন্টের এমপিরা তাকে নির্বাচিত করেন।

২২৫ আসনের মধ্যে তাকে ভোট দিয়েছেন ১৩৪ সংসদ সদস্য। এখন দেখার বিষয় দেউলিয়াগ্রস্ত শ্রীলঙ্কাকে কতটুকু বাঁচাতে পারেন ছয়বারের এই প্রাক্তন প্রধানমন্ত্রী। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও পার্লামেন্টের বাইরে চলছে বিক্ষোভ।

প্রেসিডেন্ট নির্বাচনে একজন এমপি ভোটদানে বিরত এবং একজন অধিবেশনে অনুপস্থিত থাকায় রনিল বিক্রমাসিংহের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১২ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে দুলাস আলহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট এবং অনূঢ়া কুমারা দিসানায়েকে পেয়েছেন মাত্র তিন ভোট।

এর আগে ১৫ জুলাই অর্থনৈতিক সংকট ঘিরে টালমাটাল শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার সামনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রবল গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে মালদ্বীপ যান। সেখান থেকে পৌঁছান সিঙ্গাপুরে। পরে পদত্যাগপত্র ইমেইল করেন তিনি।

গত ১৩ জুলাই তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় রনিল বিক্রমাসিংহেকে। এর আগে ১২ মে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) এই নেতা।

সত্তরের দশকের মাঝামাঝিতে রাজনীতিতে আসেন রনিল বিক্রমাসিংহে। ১৯৭৭ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় প্রেসিডেন্ট ছিলেন তাঁর চাচা জুনিস জয়াবর্ধনে। ওই সরকারেই সর্বকনিষ্ঠ মন্ত্রী হন রনিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App