×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের শপথ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৯:১৯ এএম

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) শপথ নেবেন। বুধবার দেশটির পার্লামেন্টে নির্বাচিত হন তিনি।

এর আগে বিক্ষোভের মুখে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে ইমেইলে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি।

বুধবার দেশীয় রীতি অনুযায়ী শ্রীলঙ্কার পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম ঘণ্টা বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। পার্লামেন্টের ২২৫ জন আইনপ্রণেতা তার পক্ষে ভোট দেন।

এ সময় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেসহ দেশটির প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী ছিলেন তিনজন। বাকি দুজন হলেন ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক।

তিন প্রাথীর মধ্যে রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৩৪ ভোট। ডুলাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর অনুর কুমার দিসানায়েক পেয়েছেন মাত্র তিন ভোট। নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত গোটাবায়া রাজাপক্ষের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App