×

আন্তর্জাতিক

শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ১১:০৮ এএম

শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১০

ফাইল ছবি।

জলপাইগুড়ির জল্পেশের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন তারা। গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অন্তত ১০ জন।

মৃতদের সকলেই কোচবিহারের শীতলকুচি এলাকার বাসিন্দা। ওই এলাকার ২৭ জন একটি পিকআপ ভ্যানে করে জল্পেশের মন্দিরে যাচ্ছিলেন। গাড়িতেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ১০ জন মারা যান। বাকিরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর আনন্দবাজার ও পিটিআইর।

পিকআপ ভ্যানে একটি জেনারেটর রাখা ছিল। গাড়িতে ডিজেও চলছিল। সেই জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে মনে করা হচ্ছে। গাড়িটি যখন চ্যাংড়াবান্ধায় ধরলা নদীর সেতুর উপর দিয়ে যাচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলায় চালক গাড়িটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয়।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা বলেছেন, জেনারেটর দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। জেনারেটরটি কোনোভাবে শর্টসার্কিট হয়ে যায়। তার ফলে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে গাড়িটিকে চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ১০ জনকে মৃত ঘোষণা করার পর ১৬ জনকে জলপাইগুড়ির হাসপাতালে পাঠানো হয়। গাড়ির চালক পালিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App