×

আন্তর্জাতিক

ফিলিপাইন আক্রান্ত হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৬:৩৩ পিএম

ফিলিপাইন আক্রান্ত হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ফাইল ছবি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আশ্বস্ত করে বলেন, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন হামলার শিকার হলে দেশটিকে রক্ষায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। তাইওয়ানে ন্যান্সি পেলোসির সফরসহ বেশ কিছু ইস্যুতে রাজধানী ম্যানিলায় বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

শনিবার (৬ আগস্ট) ফিলিপাইনের ম্যানিলায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন। পরে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ফিলিপাইনের সঙ্গে একটি ৭০ বছরের প্রতিরক্ষা চুক্তিকে 'লৌহ পোশাক' হিসেবে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, ফিলিপাইন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অপরিবর্তনীয় বন্ধু, অংশীদার এবং মিত্র। ফিলিপাইনের সশস্ত্র বাহিনী, জাহাজ এবং বিমানের ওপর সশস্ত্র আক্রমণ হলে চুক্তির অধীনে আমরা তাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে দক্ষিণ চীন সাগরে ইস্যুতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেন, এখানকার পরিস্থিতি আগে থেকেই উত্তেজনাকর ছিল। আমার বিশ্বাস, পেলোসির সফর তীব্রতা বাড়ায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App