×

আন্তর্জাতিক

সালমান রুশদি ভালো আছেন, কথাও বলছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৯:১৫ এএম

সালমান রুশদি ভালো আছেন, কথাও বলছেন

ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি

সালমান রুশদি ভালো আছেন, কথাও বলছেন

সালমান রুশদি। ফাইল ছবি

আগের চেয়ে ভালো আছেন বুকার পুরস্কার জয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি। এরই মধ্যে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে তাকে। কথাও বলতে পারছেন তিনি। এমনটাই জানিয়েছেন লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি।

আরও পড়ুন : নিউইয়র্কে বক্তৃতাকালে সালমান রুশদির ওপর ছুরি হামলা

হামলার কারণে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাসের লেখক একটি চোখ হারাতে পারেন বলে আগে জানিয়েছিলেন তার এই এজেন্ট। রুশদির হাতের স্নায়ুও ছিঁড়ে গেছে। তার যকৃৎ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছিল। তবে ভেন্টিলেটর থেকে রুশদিকে বের করা হলেও এখন তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, এ ব্যাপারে বিশদে কিছু অবহিত করা হয়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

[caption id="attachment_362342" align="aligncenter" width="700"] সালমান রুশদি। ফাইল ছবি[/caption]

শুক্রবার বেলা ১১টার দিকে নিউইয়র্কে শিটোকোয়া ইন্সটিটিউটের মঞ্চে সালমান রুশদির ভাষণ শুরুর আগমুহূর্তে তার ওপর হামলা হয়। এ সময় ছুরি দিয়ে ১০ থেকে ১৫ বার আঘাত করা হয়। তাকে হত্যায় সন্দেহভাজন ২৪ বছর বয়সী হাদি মাতারকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App