×

আন্তর্জাতিক

অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সে প্রবল ঝড়বৃষ্টি, নিহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১০:০৫ এএম

অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সে প্রবল ঝড়বৃষ্টি, নিহত ১৩

স্থানীয় সময় বুধবার থেকে অস্ট্রিয়াসহ ইউরোপের তিনটি দেশে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। ছবি: সংগৃহীত

অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সের কর্সিকা দ্বীপে প্রবল ঝড়বৃষ্টিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মনুষ।

এ প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় স্থানীয় সময় বুধবার থেকে। নিহতদের বেশিরভাগই মারা গেছেন ঝড়ে উপড়ে যাওয়া গাছের তলায় চাপা পড়ে। খবর ইউরো নিউজের।

শুধু ফ্রান্সের কর্সিকা দ্বীপেই ছয়জন মারা গেছেন। ঝোড়ো আবহাওয়া শান্ত হওয়ার পর সেখানকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন।

ঝড়ে অস্ট্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। সব মৃত্যুই ঘটেছে গাছের তলায় চাপা পড়ে। এছাড়া, ইতালিতে নিহত হয়েছেন দুজন। তারাও একই কারণে মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App