×

আন্তর্জাতিক

কাতারের পর্যটন বিষয়ক দূত হলেন ডেভিড বেকহ্যাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৯:২৬ এএম

কাতারের পর্যটন বিষয়ক দূত হলেন ডেভিড বেকহ্যাম

কাতারের পর্যটনদূত হলেন ডেভিড বেকহ্যাম

কাতার ট্যুরিজম ‘হলিডে ক্যাম্পেইন’ নামে একটি প্রচারাভিযান চালু করেছে। যেটির প্রচার ও প্রসারে নেতৃত্ব দিচ্ছেন সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। ২০৩০ সাল পর্যন্ত ছুটির দিনগুলোতে বিভিন্ন দেশের ৬০ লাখের বেশি পর্যটককে কাতার গমনে প্রলুব্ধ করাতে চায় কাতার ট্যুরিজম কর্তৃপক্ষ

প্রচারাভিযানে বেকহ্যাম বেশ কিছু স্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে দেশটির বিভিন্ন জয়গায় ভ্রমণ করেছেন, মশলার বাজার, শিল্পাঞ্চল এবং উপসাগরীয় অঞ্চল ঘুরে বেড়িয়েছেন।

বেকহ্যাম  বলেছেন, কাতার আমাকে বিস্মিত করেছে। দারুণ অভিজ্ঞতা। আপনিও এই বিস্তৃত অভিজ্ঞতা মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পেতে পারেন। সেখানকার স্থানীয় মানুষগুলো প্রাণবন্ত এবং সাদর সম্ভাষণ করবে। কয়েক দিন কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা।

তিনি আরো বলেছেন, কাতারের জনগণ তাদের সংস্কৃতি সম্পর্কে সত্যিই উৎসাহী ও আধুনিক। ঐতিহ্যগত মিশ্রণ সত্যিই বিশেষ কিছু তৈরি করে।

অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রচারাভিযানটি সপ্তাহের ছুটির দিনগুলোয় দ্রুত ভ্রমণের গন্তব্য হিসেবে কাতারকে তুলে ধরবে।

কাতার ট্যুরিজমের চেয়ারম্যান ও কাতার এয়ারওয়েজের গ্রুপ চিফ এক্সিকিউটিভ আকবর আল বাকের বলেছেন, আমি মনে করি প্রতি বছর কাতারে গমনের জন্য লাখ লাখ মানুষ বেকহ্যামের পদাঙ্ক অনুসরণ করবে। যা তাদের নিজেদের জন্য রোমাঞ্চকর ও দারুণ স্মৃতিময় হয়ে থাকবে।

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ঠিক এই সময়ে বেকহ্যামের মতো ফুটবল কিংবদন্তিকে পর্যটনের দূত হিসেবে নিয়োগ করল মধ্যপ্রাচ্যের দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App