×

আন্তর্জাতিক

ইউক্রেনের শিশুদের রাশিয়া নিয়ে যাওয়ার সত্যতা মিলেছে: জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৩১ পিএম

ইউক্রেনের শিশুদের রাশিয়া নিয়ে যাওয়ার সত্যতা মিলেছে: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

ইউক্রেনের শিশুদের জোর করে রাশিয়া নিয়ে যাওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে জাতিসংঘ। শুধু জুলাই মাসেই এক হাজার ৮০০-এরও বেশি শিশুকে রাশিয়ায় নেয়া হয়েছে। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব ইলজে ব্র্যান্ডস কেহরিস।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।

ইউক্রেনের শিশুদের জোরপূর্বক স্থানান্তর এবং নির্বাসন কর্মসূচির অংশ হিসেবে রাশিয়ায় নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন ইলজে ব্র্যান্ডস কেহরিস।

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অভিভাবক নেই এমন শিশুদের হয় রাশিয়ায়, নয়তো রাশিয়ার সেনা নিয়ন্ত্রিত ইউক্রেনের অবরুদ্ধ অংশে নিয়ে যাওয়া হচ্ছে। ওইসব শিশুকে বৈধভাবে রাশিয়ান পরিবারে দত্তক এবং নাগরিকত্ব দেয়ার জন্য এ সহজ পথ বের করেছে রুশ কর্তৃপক্ষ।

ইলজে ব্র্যান্ডস আরও বলেন, ইউক্রেনের অবরুদ্ধ অংশে নিরাপত্তা তল্লাশির নামে রুশ সেনারা শুদ্ধি অভিযান পরিচালনা করছে। অভিযানকালে অতিমাত্রায় মানবাধিকার লঙ্ঘন করছে তারা। শুদ্ধি অভিযানের নামে রাশিয়ার সশস্ত্র সেনারা মানুষজনের শরীর তল্লাশি করছে। এমনও অভিযোগ রয়েছে, তাদের জোরপূর্বক নগ্ন করা হচ্ছে। এমনকি তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন একান্ত ব্যক্তিগত বিষয়েও প্রশ্ন করা হচ্ছে। এসব বিষয় তারা নথিভুক্ত করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App