×

আন্তর্জাতিক

রেড লাইন অতিক্রম: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:২১ পিএম

যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয় তবে রেড লাইন অতিক্রম করবে এবং সংঘাতের একটি অংশ হয়ে উঠবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভো এমন হুঁশিয়ারি দিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া লক্ষাধিক সেনা নিয়ে ইউক্রেনে হামলা শুরু করেছে। এর বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক সহায়তা দিচ্ছে। সম্প্রতি নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্র দেয়া শুরু করেছে। এর ফলে ইউক্রেনে যুদ্ধের ময়দানে অনেকটা বেকায়দায় পড়েছে রুশ বাহিনী। দখলে নেয়া অনেক এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। খবর রয়টার্সের।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন অনেকটা ঘোষণা দিয়েই উন্নত জিএমএলএরএস রকেট সরবরাহ করেছে। এগুলো হিমার্স থেকে ছোড়া হচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদ সম্মেলনে বলেন, নিজেদের ভূখণ্ড রক্ষা করার অধিকার রাশিয়ার আছে। ওয়াশিংটন যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় তবে তারা রেড লাইন অতিক্রম করবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়ায় হামলা চালাতে তারা মার্কিন রকেট ব্যবহার করবে না।

ইউক্রেনকে সহযোগিতার জন্য হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টে এমনটাই জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয়-বিষয়ক আন্ডার সেক্রেটারি উইলিয়াম লাপ্লান্তে।

ইউক্রেনকে জুন থেকে ১৬টি হিমার্স সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। যা রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ইউক্রেন হিমার্স থেকে গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (জিএমএলআরএস) ছুড়ছে ইউক্রেন। এগুলো সফলভাবে কমান্ড পোস্ট ও অস্ত্র গুদামসহ রুশ সামরিক স্থাপনায় আঘাত হানছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App