×

আন্তর্জাতিক

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় সৌদি যুবরাজকে নিমন্ত্রণের সমালোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় সৌদি যুবরাজকে নিমন্ত্রণের সমালোচনা

রানি এলিজাবেথের সাথে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অংশ নেয়ার জন্য ব্রিটেনের নিমন্ত্রণ পাওয়ার পর মানবাধিকার কর্মীদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যা ও তার লাশ টুকরো টুকরো করার আদেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ। সৌদি ক্রাউন প্রিন্স ও তার সরকার এটি অস্বীকার করে। তবে এর পর থেকে পশ্চিমা বিশ্বে তিনি তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন এবং ওই অভিযোগ ওঠার পর থেকে এ পর্যন্ত তিনি আর ব্রিটেনে যাননি। খবর বিবিসির।

সৌদি দূতাবাসের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, এমবিএস নামে পরিচিত যুবরাজ এই সপ্তাহের নির্ধারিত দিনে লন্ডনে আসবেন। তবে তিনি সোমবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।

হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিকের স্ত্রী হ্যাটিস গেঙ্গিজ বলেছেন, তাকে আমন্ত্রণ রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতির প্রতি একটি কলঙ্ক। যুবরাজ লন্ডনে অবতরণ করার সময় তাকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছেন তিনি। যদিও এমন কিছু আসলেই ঘটার ব্যাপারে সন্দেহ আছে তার।

২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার পর থেকে সেখানে সামান্য যতটুকু রাজনৈতিক স্বাধীনতা ছিল তাও সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। সরকারের সমালোচকদের সেখানে ব্যাপকহারে কারাগারে পাঠানো হচ্ছে, এমনকি শুধুমাত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো কিছু পোস্ট করার জন্যেও। একই সময়ে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে সামাজিক উদারীকরণের একটি বিশাল কর্মসূচি শুরু করেছেন।

অনৈসলামিক বলে বিবেচিত হওয়ায় সৌদি রাজতন্ত্রে দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ চলচ্চিত্র প্রদর্শনী ও অন্যান্য বিনোদন জনসাধারণের জন্য আবার চালু হয়েছে। তার আদেশে সেখানে এখন নারীদের গাড়ি চালানোর অনুমোদন রয়েছে। মরুভূমির রাজ্যটিতে এখন আন্তর্জাতিক খেলাধুলা ও সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হচ্ছে। যার মধ্যে ডিজে ডেভিড গুয়েটার একটি কনসার্ট রয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হওয়া সত্ত্বেও উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের সাথে ব্রিটেনের এক ধরনের গভীর বন্ধুত্ব রয়েছে। সৌদি আরব পশ্চিমা কয়েকটি দেশ থেকে ব্যাপক পরিমাণে অস্ত্র ক্রয় করে। যেসব দেশ সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে সৌদি আরব তার একটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App