×

আন্তর্জাতিক

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো কিয়েভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০১:১৩ পিএম

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো কিয়েভ

স্থানীয় সময় রবিবার কিয়েভের বেশ কয়েকটি স্থান বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ছবি: ডয়চে ভেলে

ক্রিমিয়া সেতুতে হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যায়িত করে পুতিনের অভিযোগের পর ইউক্রেনের রাজধানী কিয়েভ একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে।

দেশটির স্থানীয় সময় রবিবার (৯ অক্টোবর) সকাল আটটার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ঠিক দেড় ঘণ্টা আগে সাইরেন বাজিয়ে শহরবাসীকে সতর্ক করা হয়। খবর ইউরো নিউজ, আল জাজিরার।

আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে হামলার জন্য দায়ী ইউক্রেন

ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ বলছে, এ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, শহরের কেন্দ্রে শেভচেনকিসভস্কি জেলায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত কয়েক মাসে প্রথমবারের মতো কিয়েভে হামলা চালানো হলো। তবে আগের হামলার তুলনায় এগুলো শহরের কেন্দ্রস্থলের উপকণ্ঠে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App