×

আন্তর্জাতিক

ইসরাইলের হাতে নিহত শতাধিক ফিলিস্তিনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৩:৫৩ পিএম

ইসরাইলের হাতে নিহত শতাধিক ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

চলতি বছরে এ পর্যন্ত অধিকৃত পশ্চিমতীরে শতাধিক ফিলিস্তিনিকে ইসরাইল গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়ক টর ওয়েনসল্যান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

তিনি বলেছেন, ইসরাইলি নিরাপত্তারক্ষীরা ফিলিস্তিনের পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেপরোয়া আচরণ করছে। জাতিসংঘের এ কর্মকর্তা ইসরাইলকে এ অঞ্চলের সমস্যা সমাধানে পেশিশক্তির পরিবর্তে রাজনৈতিক তৎপরতা চালাতে বলছেন।

সম্প্রতি আসামি ধরার কথা বলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে নির্বিচারে তাদের গুলি করে হতাহত করছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনিদের দাবি, এ বছর পশ্চিমতীরে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইসরাইল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App