×

আন্তর্জাতিক

করোনায় বিশ্বে মৃত্যু ১৪৩, শনাক্ত ৪ লাখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৯:৫৪ এএম

করোনায় বিশ্বে মৃত্যু ১৪৩, শনাক্ত ৪ লাখ

ফাইল ছবি

করোনাতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক হাজার ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ২১ হাজার আটজন। সুস্থ হয়েছেন তিন লাখ ২১ হাজার ১৫৫ জন।

শনিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৬৯ হাজার ৮১১ জনে। শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৮০০ জনে। এছাড়াও সেরে উঠেছেন ৬০ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ৯৫৮ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২৬ হাজার একজন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২১১ জন। এটিই বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৮৮ লাখ ১৪ হাজার তিনজনে। আর মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ২৮৯ জন।

এ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৫০৮ জন ও মৃত্যু হয়েছে ১৬০ জনের।

এসময়ে ব্রাজিলে মারা গেছেন ৬৬ জন, ইতালিতে ৯৮ জন, ফ্রান্সে ৭৯ জন, রাশিয়ায় ৯৯ জন এবং জাপানে মারা গেছেন ৬৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App