×

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৩৯৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৯:০৯ এএম

বিশ্বে করোনায় মৃত্যু ৩৯৯

ফাইল ছবি

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩২ জন। একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৮৩১ জন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য উঠে আসে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৪৩২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৯ লাখ ৪২ হাজার ৭৮৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৮৭১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ৪১ হাজার ৯৭৩ জনের। এসময়ে সবেচেয়ে বেশি ৯৪ জন মারা গেছেন রাশিয়ায়।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৪৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১২৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৫৩৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৬১ লাখ ৬৮ হাজার ৩৫৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App