×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়িতে আগুন, ৮ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ১২:৩১ পিএম

যুক্তরাষ্ট্রে বাড়িতে আগুন, ৮ জনের মৃত্যু

ব্রোকেন অ্যারো এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি বাড়িতে আগুন লেগে আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় ব্রোকেন অ্যারো এলাকায় এ ঘটনা ঘটে। খবর এবিসি নিউজ।

সংবাদ সম্মেলনে ব্রোকেন অ্যারোর পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য বসবাস করতেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। যারা ওই বাড়িতে বসবাস করছিলেন তারা মৃত আটজনের মধ্যে আছেন কিনা তাও জানা যায়নি।

পরিকল্পনা করে এটি কেউ ঘটিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। তবে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ব্রোকেন অ্যারো পুলিশ।

ব্রোকেন অ্যারো হলো তুলসার একটি উপশহর এবং ওকলাহোমা শহরের প্রায় ১২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App