×

আন্তর্জাতিক

ন্যানসি পেলোসির বাসভবনে হামলা, অভিযুক্ত গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১১:৩০ এএম

ন্যানসি পেলোসির বাসভবনে হামলা, অভিযুক্ত গ্রেপ্তার

ন্যান্সি পেলোসি ও তার স্বামী পল পেলোসি। ছবি: বিবিসি

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির বাসভবনে হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ফ্রান্সিসকো শহরে এ হামলা করা হয়। এতে গুরুতর আহত হন ন্যানসি পেলোসির স্বামী পল পেলোসি। খবর এপি, সিএনএন ও বিবিসির।

হামলার বিষয়ে এক বিবৃতিতে ন্যানসি পেলোসি উল্লেখ করেছেন, তাদের ক্যালিফোর্নিয়ার বাসভবনে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালায় এক হামলাকারী। বর্তমানে অভিযুক্ত ওই হামলাকারী পুলিশ হেফাজতে আছেন। তার উদ্দেশ্য কী ছিলো তা এখনও জানা যায়নি।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন আছেন পল পেলোসি। খুব অল্প সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App