×

আন্তর্জাতিক

লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৮:১৩ পিএম

লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের পদত্যাগ

দেশকে বড় ধরনের সংকটের মধ্যে রেখে পদত্যাগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। রবিবার (৩০ অক্টোবর) ৮৯ বছর বয়সী সদ্য সাবেক এ খ্রিস্টান প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পর প্রেসিডেন্ট প্যালেসও ছেড়েছেন মিশেল। খবর-রয়টার্সের।

মিশেলের পদত্যাগের পর এখনও পর্যন্ত উত্তরসূরির বিষয়ে একমত হতে পারেনি লেবাননের পার্লামেন্ট।

সাংবিধানিকভাবে লেবাননের প্রেসিডেন্টের কোনো বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করার, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার এবং কোনো দলকে সরকার গঠনের বিষয়ে সবুজ সংকেত দেয়ার ক্ষমতা রয়েছে।

লেবাননে বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং চরম রাজনৈতিক সংকটে দায়িত্ব পালন করে আসছিলেন মিশেল আউন। এ সময়ের মধ্যে দেশটিতে কয়েকটি বড় ধরনের আন্দোলন সামাল দিতে হয়েছে তাকে।

২০১৬ সালে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিশেল আউন। সেসময় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং প্রতিদ্বন্দ্বী ম্যারোনাইট খ্রিস্টান রাজনীতিবিদ সামির গেগা উভয়ের মধ্যকার একটি চুক্তিতে তাকে এই পদে সমর্থন করা হয়েছিল। বর্তমানে একটি তত্বাবধায়ক সরকার দেশটি পরিচালনা করছে। গত ছয় মাস ধরে নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এখনও স্থিতিশীলতা ফেরেনি লেবাননে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App