×

আন্তর্জাতিক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো দুই কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৩:১৪ পিএম

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো দুই কোরিয়া

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধ না হলে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। এর একদিন পরই পিয়ংইয়ং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব ও পশ্চিম দিকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে তারা জানিয়েছিল যে, এটি সকাল ৮টা ৫১ মিনিটে পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার কাংওয়ান প্রদেশ থেকে সমুদ্রে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর একটি উত্তর সীমা লাইন নটিক্যাল সীমান্তের প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে মিসাইলগুলো ছোড়া হয়। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দীপ উলেউংদোতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়াটি শুরু হয়। এটি শেষ হবে শুক্রবার। ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে যৌথ মহড়ায় দুই দেশের শত শত যুদ্ধবিমান অংশ নিয়েছে। সোমবার থেকে বিরামহীনভাবে এগুলো শক্তি প্রদর্শন করছে।

গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক অস্ত্রধারী’ দেশ হিসেবে ঘোষণা দেন কিম জং উন। আর এ তকমা ‘অপরিবর্তনীয়’ বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছরে মিসাইল নিক্ষেপের তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এ পর্যন্ত দেশটি অন্তত ৪০টি মিসাইল উৎক্ষেপণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

এক বছরেই ৪১% বৃদ্ধি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App