×

আন্তর্জাতিক

ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বেলারুশে সংরক্ষণ রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১১:০৬ এএম

ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বেলারুশে সংরক্ষণ রাশিয়ার

ছবি: দ্য টেলিগ্রাফের

রাশিয়া প্রথমবারের মতো বেলারুশের একটি ঘাঁটিতে বিমান থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় বুধবার (২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য। খবর তাস, দ্য টেলিগ্রাফের।

প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি স্যাটেলাইট ইমেজে দেখতে পেয়েছে, দুটি রুশ যুদ্ধবিমানে একটি সুরক্ষিত কনটেইনারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা রয়েছে। ছবিটি গত ১৮ অক্টোবর তোলা হয়েছিল।

বিশ্লেষকরাও বলছেন, ছবিটি মিনস্কের ঠিক বাইরে মাচুলিশ্চি এয়ারফিল্ডে কিনজল হাইপারসনিক মিসাইল ধারণকারী একটি মিগ-৩১কে জেট বিমানের। ‘ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া মাঝে মাঝে এ অস্ত্রগুলো চালু করেছে, তবে মজুদ সম্ভবত খুব সীমিত।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মিগ-৩১কে বিশেষভাবে ক্ষেপণাস্ত্র বহন করার জন্য তৈরি করা হয়েছিল, যার রেঞ্জ এক হাজার ২০০ মাইলেরও বেশি। এটি মোতায়েন করা হয়েছে, সম্ভবত পশ্চিমাদের বার্তা দেওয়ার জন্য এবং বেলারুশকে যুদ্ধে ক্রমবর্ধমানভাবে জড়িত হিসেবে চিত্রিত করার জন্য। কিনঝাল ক্ষেপণাস্ত্র রাশিয়ার অস্ত্রাগারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র।

১০ ম্যাক (শব্দের চেয়ে ১০ গুণ বেশি) পর্যন্ত গতিতে পৌঁছতে সক্ষম, অস্ত্রটি প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে আটকানো অনেক কঠিন। এটি একটি ৫০০ কেজি বিস্ফোরক পেলোড বা একটি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App