×

আন্তর্জাতিক

সেকেন্ডে বিশ্বে ৯২১ পাসওয়ার্ড হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০১:৪৫ পিএম

সেকেন্ডে বিশ্বে ৯২১ পাসওয়ার্ড হামলা

প্রতীকী ছবি

সেকেন্ডে বিশ্বে ৯২১ পাসওয়ার্ড হামলা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফটের এক সমীক্ষা। এতে বলা হয়েছে, পাসওয়ার্ড হামলার হার এক বছরে বেড়েছে ৯৪ শতাংশ।

মাইক্রোসফটের ‘ডিজিটাল ডিফেন্স রিপোর্ট ২০২২’-এ এসব জানানো হয়েছে। আরও জানানো হয়, হামলাকারীরা নতুন প্রযুক্তি ব্যবহার করে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নতুন নতুন পন্থা রোজই আবিষ্কার হচ্ছে। ফলে পাসওয়ার্ড অ্যাটাক রোখা ঘিরে জটিলতা বাড়ছে। ২০২২ সালের মে মাস পর্যন্ত যাবতীয় তথ্যে দেখা গেছে, রিমোট ম্যানেজমেন্ট ডিভাইসে এই আক্রমণ বাড়ছে। শুধুমাত্র এই বছরের মে মাসেই ১০০ মিলিয়ন অ্য়াটাক হয়েছে বলে সমীক্ষায় পর্যবেক্ষণ করা গেছে। বিভিন্ন বিজনেজ নেটওয়ার্কের সমঝোতা করে এই হানার কারবার চালাচ্ছে হামলাকারীরা। খবর সিকিউরিটি ব্রিফ ও টেক রিপাবলিকের।

মাইক্রোসফট ইনকর্পোরেশনের ভাষ্য, এখন পর্যন্ত ওই সমস্যা নিষ্কৃতির জন্য ১০ হাজার ডোমেইন বাতিল করেছে তারা। যেগুলো সাইবার অপরাধীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। ৬০০টি এমন ডোমেন মাইক্রোসফ্ট পেয়েছে যেখানে দেশের থেকেই কেউ হ্যাকিংয়ের রাস্তায় হেঁটেছিল। ফলে স্বভাবতই পাসওয়ার্ড নিয়ে সতর্ক হতে বলা হচ্ছে সংস্থার পক্ষ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি ৫০-৬০ যানবাহনে লুটপাট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App