×

আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যদের মধ্যে এক কর্মকর্তা এবং পাঁচ কনস্টেবল রয়েছেন। পুলিশ গাড়ি নিয়ে রাস্তায় টহল দেওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়।

বুধবার (১৬ নভেম্বর) পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে। খবর দ্য ডন এবং এক্সপ্রেস ট্রিবিউনের।

প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার-পাখতুনখোয়া (কেপি) প্রদেশের লাকি মারওয়াত এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা চালাই। এতে বুধবার অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশের মুখপাত্রের মতে, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চৌকি আব্বাসি এলাকায় হামলার এ ঘটনা ঘটে এবং নিহতরা একটি পুলিশভ্যানে সেখানে রুটিন টহলে নিযুক্ত ছিলেন।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন হচ্ছেন এএসআই আলম দ্বীন। এ ছাড়া অন্য পাঁচ কনস্টেবল হলেন- পারভেজ, মাহমুদ, দিল জান, উবায়দুল্লাহ আহমেদ এবং নওয়াজ। এ ঘটনার পর এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পুলিশভ্যানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে অগ্রগামী হিসেবে গর্বিত ভূমিকা পালন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App