×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সমকামী ক্লাবে বন্দুক হামলা, নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৯:৫০ পিএম

যুক্তরাষ্ট্রে সমকামী ক্লাবে বন্দুক হামলা, নিহত ৫

ছবি: এপি

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি ক্লাবে বন্দুক হামলা চালানো হয়েছে। এতে পাঁচজন নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৮ জন।

রবিবার (২০ নভেম্বর) কলোরাডোর পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

হামলার বিষয়ে কলোরাডো স্প্রিংসের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো জানান, এটা খবুই দুঃখজনক ঘটনা। কারণ একটি ক্লাবে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে ক্লাবটি কিউ নামে পরিচিত।

এক বিবৃতিতে কাস্ত্রো জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ক্লাব কিউ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের কমিউনিটির ওপর ভয়াবহ হামলা হয়েছে। এতে ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তাছাড়া দ্রুত হামলাকারীকে ধরার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলা শুরু হওয়ার পরই নিরাপত্তা ও জরুরি বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি সমকামী নাইটক্লাবে বন্দুকধারীরা হমলা চালায়। সে সময় ৫০ জন নিহত হন। আহত হন আরও ৫৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App