×

আন্তর্জাতিক

জেরুজালেমে জোড়া বিস্ফোরণ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৭:৫৪ পিএম

জেরুজালেমে জোড়া বিস্ফোরণ, নিহত ১

ছবি: বিবিসির

জেরুজালেমে দুটি আলাদা স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। বিশেষ করে বাসস্ট্যান্ডে জনসমাগমকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন ইসরায়েলের চিকিৎসকরা।

বুধবার (২৩ নভেম্বর) প্রথম বিস্ফোরণটি ঘটে শহরের একটি বাসস্ট্যান্ডে রাখা ডিভাইস থেকে। খবর-বিবিসির।

আহতদের হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে শহরের আরেক পাশে একটি বাসস্ট্যান্ডে। সেখানে আহত হন আরও তিনজন।

ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনিরা এ বিস্ফোরণ ঘটিয়েছে।

চলতি বছর ইসরায়েলের বিভিন্ন স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটে। এরই জেরে পশ্চিম তীরে অভিযান জোরদার করে ইসরায়েলি পুলিশ। কিন্তু জেরুজালেমে বিস্ফোরক ব্যবহার করে কয়েক বছরের মধ্যে এ ধরনের হামলা একটি উল্লেখযোগ্য ঘটনা।

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এ বছর দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত একশ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App