×

আন্তর্জাতিক

মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১০:০৯ এএম

মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ ফুটবলের এক ম্যাচে মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। পুলিশ ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মরক্কোর কাছে ২-০ গোলে হারের পর ক্ষুব্ধ লোকজন ব্রাসেলসে গাড়ি জ্বালিয়ে দেন। ইট ছুড়ে গাড়ি ভাঙচুর করেন। লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এ সময় একজন সাংবাদিক আহত হয়েছেন।

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ ব্রাসেলসের সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে।

ক্লোজ বলেন, ‘আজ দুপুরের ঘটনার তীব্র নিন্দা জানাই। পুলিশ ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে। আমি ভক্তদের শহরের কেন্দ্রে না আসতে বলছি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।’

দেশটির পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এ ঘটনায় কতজনকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর মেট্রো স্টেশন ও বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে কাতার বিশ্বকাপে এবার চমক দেখালো আফ্রিকান দেশ মরক্কো। ফিফা র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামকে তারা হারিয়ে দিয়েছে ২-০ গোলের ব্যবধানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App