×

আন্তর্জাতিক

চীনে বাড়ছে ক্ষোভ, জনতা-পুলিশ সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১০:২৩ এএম

চীনে বাড়ছে ক্ষোভ, জনতা-পুলিশ সংঘর্ষ

ছবি: সংগৃহীত

চীনে সরকারের কঠোর কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের তীব্রতা বেড়েছে। সাংহাইয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনা ঘটেছে। আরও বিভিন্ন শহরে রাজপথে নামতে শুরু করেছে মানুষ। বিক্ষেভের তীব্রতা বর্ণনা করে একজন প্রতিবাদকারী বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ঘটনাস্থলে থাকা তার এক বন্ধুকে পুলিশ মারধর করেছে। অন্য দুজনের চোখে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, এক দশক আগে চীনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শি জিনপিং। তার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটির মূল ভূখণ্ডে এমন বিক্ষোভ নজিরবিহীন।

চীনে প্রেসিডেন্ট শি জিনপিং এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিক্ষোভ বা স্লোগান দেওয়ার ঘটনা বিরল। দেশটির আইন অনুযায়ী, সরকার ও প্রেসিডেন্টকে নিয়ে সরাসরি সমালোচনাকারীদের কঠোর শাস্তির বিধান রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চীনে প্রথম কোভিড শনাক্ত হওয়ার তিন বছর পরও সরকারের কঠোর করোনাবিধি মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। সম্প্রতি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর উরুমকিতে একটি বহুতল ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় লকডাউনের বিধিনিষেধকে দায়ী করেন স্থানীয়রা। মূলত ওই ঘটনা থেকেই বিক্ষোভের সূত্রপাত ঘটে। দেশজুড়ে বিভিন্ন স্থানে রাজপথে নেমে সরকারের কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে বিপুল সংখ্যক মানুষ।

অন্যদিকে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী সাংহাই শহরের রাস্তায় নেমে আসে। একপর্যায়ে সেখানে লোকজনকে জোর করে পুলিশের গাড়িতে তোলা শুরু হয়। রাজধানী বেইজিং ও নানজিংয়েও ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে শামিল হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

প্রতিবেদনে আরও বলা হয়, সাংহাইতে বিক্ষোভকারীদের প্রকাশ্যে চীনা প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টিকে দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। অনেকে ফাঁকা সাদা ব্যানার নিয়ে বিক্ষোভে যোগ দেন। উরুমকির মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে কারও হাতে ছিল মোমবাতি, কেউ হাতে তুলে নেন ফুল।

এছাড়া রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারীদের একজন শন জিয়াও বলেন, ‘আমি এখানে এসেছি। কারণ আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু সরকারকে না। আমি স্বাধীনভাবে বাইরে যেতে চাই, কিন্তু সেটা পারছি না। আমাদের কোভিড নীতি একটি খেলা। এটি বিজ্ঞান বা বাস্তবতার ওপর ভিত্তি করে নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপিতে রদবদল, ৪ পরিদর্শক বদলি

ডিএমপিতে রদবদল, ৪ পরিদর্শক বদলি

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা

বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা

৪৮ বছরের অভিযাত্রায় ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

৪৮ বছরের অভিযাত্রায় ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App