×

আন্তর্জাতিক

মার্কিন গোপন তথ্য ফাঁসকারী স্নোডেন রুশ নাগরিকত্ব পেলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ পিএম

মার্কিন গোপন তথ্য ফাঁসকারী স্নোডেন রুশ নাগরিকত্ব পেলেন

সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থার কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেন।

সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থার কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেনকে নাগরিকত্ব দিলো রাশিয়া। সোমবার (২৬ সেপ্টেম্বর) তিনি রুশ নাগরিকত্ব পান।

এদিন স্নোডেনসহ ৭২ জন বিদেশিকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়। ২০১৩ সালে কিছু গোপন নথি ফাঁস করার পর স্নোডেন যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। ওইসব নথির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এবং আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারির তথ্য প্রকাশ পায়। খবর ডয়েচে ভেলে ও তাসের।

গুপ্তচরবৃত্তির অভিযোগে স্নোডেনকে ফৌজদারি বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৭ সালে বলেছিলেন, স্নোডেনের গোপনীয়তা ফাঁস করা ভুল ছিল, কিন্তু তিনি বিশ্বাসঘাতক ছিলেন না।

২০২০ সালে স্নোডেনকে স্থায়ীভাবে বসবাসের অধিকার দেন পুতিন। এতে তার জন্য রাশিয়ান নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হয়।

৩৯ বছর বয়সি স্নোডেনের কাছে এই খবরের ব্যাপারে মন্তব্য চাওয়া হলে তিনি কোনো উত্তর দেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App