×

আন্তর্জাতিক

ইউক্রেনের ১৭ দূতাবাসে রহস্যজনক পার্সেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০৯:৪৭ পিএম

ইউক্রেনের ১৭ দূতাবাসে রহস্যজনক পার্সেল

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ইউরোপজুড়ে ইউক্রেনের দূতাবাসে একের পর এক রহস্যজনক পার্সেল আসছে। এখন পর্যন্ত ১৭টি ইউক্রেনীয় দূতাবাস বা কূটনৈতিক মিশনে চিঠিবোমা অথবা প্যাকেট গেছে। গত বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদের ইউক্রেনীয় দূতাবাসে চিঠিবোমা বিস্ফোরণে একজন কর্মকর্তা আহতও হন। দূতাবাসের বাকি কর্মীদের স্পেনের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং মার্কিন দূতাবাসে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার পর স্পেনজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

শুক্রবার (৩ ডিসেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, এখনও পর্যন্ত বেশিরভাগ প্যাকেটে পাওয়া গেছে পশুর চোখ। এর মধ্যে প্যাকেটে গরুর চোখসহ বিভিন্ন প্রাণীর অঙ্গ রয়েছে। স্পেন ছাড়াও মোড়ক পেয়েছে হাঙ্গেরি, নেদার‍ল্যান্ডস, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, ইতালি এবং অস্ট্রিয়ার দূতাবাস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, স্পেনে ইউক্রেনের দূতাবাসে একটি বিস্ফোরণের মাধ্যমে এটি শুরু হয়েছে, কিন্তু এ বিস্ফোরণের পরে যা ঘটেছিল তা ছিল আরও অদ্ভুত এবং ভয়াবহ।

চিঠির পেছনে কে বা কারা জড়িত এমন প্রশ্নে কুলেবা সিএনএনকে বলেন, আমি সরাসরি রাশিয়ার নাম বলতে প্রলুব্ধ বোধ করছি, কারণ সবার আগে আপনাকে উত্তর দিতে হবে- এতে কার লাভ?

তবে বুধবার মাদ্রিদের বিস্ফোরক প্যাকেটের ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

উত্তরায় মহাসড়ক অবরোধ

উত্তরায় মহাসড়ক অবরোধ

ভারতের তরুণদের পথ দেখিয়েছে বাংলাদেশ

নেহা বোরা ভারতের তরুণদের পথ দেখিয়েছে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App