×

আন্তর্জাতিক

এবারের বার্ষিক সম্মেলন করছেন না পুতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:১২ পিএম

এবারের বার্ষিক সম্মেলন করছেন না পুতিন

ছবি: সংগৃহীত

ঐতিহ্যগতভাবে ১০ বছর ধরে হয়ে আশা সংবাদ সম্মেলন এবার করবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিবছর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (১২ ডিসেম্বর) বলেছেন, নতুন বছর শুরুর আগে সংবাদ সম্মেলন হচ্ছে না। তবে তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট পুতিন তার বিদেশ সফরসহ নিয়মিত গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। খবর আল-জাজিরার।

তবে কেন এবার পুতিন সংবাদ সম্মেলন করছেন না তা খোলাসা করেননি পেসকভ। পেসকভ ম্যারাথন সম্মেলন না করা নিয়ে কোনো কারণ না বললেও ক্রেমলিন পর্যবেক্ষকরা এটিকে ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে প্রোটোকলের বিরতি হিসাবে দেখছেন।

ক্রেমলিনে কোনো নববর্ষ উদযাপনের আয়োজনও থাকছে না, বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App