×

আন্তর্জাতিক

ইউক্রেনকে আরও ৩০৪ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাজ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০১:৪৫ পিএম

ইউক্রেনকে আরও ৩০৪ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাজ্য

ছবি; সংগৃহীত

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে ইউক্রেনকে নতুন করে ৩০৪ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নতুন এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে ‘১০০ হাজার রাউন্ট আর্টিলারি’।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন লাটভিয়ায় জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সের (জেইএফ) শীর্ষ সম্মেলনে সুনাক এ ঘোষণা দেবেন। খবর আলজাজিরার।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার (১৯ ডিসেম্বর) ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে।

সামরিক প্রশাসন বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। কিয়েভের আকাশসীমায় নয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে ড্রোন হামলা বেড়েছে। নগরীর বেসামরিক প্রশাসন রোববার মধ্যরাতে প্রথম বিমান হামলার সতর্কতা জারি করে যা তিন ঘণ্টারও বেশি স্থায়ী হয়। দ্বিতীয় সাইরেন বাজানো হয় সোমবার ভোরে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর বিশেষ অভিযান শুরুর পর থেকেই ধারাবাহিকভাবে কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App