×

আন্তর্জাতিক

চীনে ফের করোনার মারণকামড়, চাপ শ্মশানে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ১১:৩৫ পিএম

চীনে ফের বাড়ছে করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এত মৃত্যু হচ্ছে যে, মরদেহ নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্মশানগুলোকে। অন্যদিকে দেশটির হাসপাতালগুলোতে রোগীদের চাপ ক্রমশ বাড়ছেই।

চীনের বেইজিং, চংকিং ও গুয়াংঝৌ শহরের শ্মশানগুলোতে সারি সারি মরদেহ দেখা গেছে। শ্মশানগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ সময়ের চেয়ে এখন অনেক ব্যস্ত সময় পার করছেন তারা। স্থানীয় একটি শ্মশান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে মরদেহ রাখার জায়গাও ফুরিয়ে আসছে।

তবে এসব মরদেহ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, করোনার কারণেই মৃত্যুর সংখ্যা বেড়েছে কিনা, এমন প্রশ্ন সরাসরি এড়িয়ে গেছেন শ্মশানে কাজ করা লোকজন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত চীনে মোট ৫ হাজার ২৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির সরকার। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও চীনে করোনায় এই মৃত্যু অন্যান্য দেশের তুলনায় বহু কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লংমার্চে বাধা দিলেই রাজপথে বৃহত্তর আন্দোলন

লংমার্চে বাধা দিলেই রাজপথে বৃহত্তর আন্দোলন

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

‘যৌনাঙ্গ’ চুরির অভিযোগ, প্রাণ গেল ৮০ জনেরও বেশি

‘যৌনাঙ্গ’ চুরির অভিযোগ, প্রাণ গেল ৮০ জনেরও বেশি

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App