×

আন্তর্জাতিক

পারমাণবিক হামলার হুমকি পুতিনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৫:১০ এএম

পারমাণবিক হামলার হুমকি পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

রাশিয়া পরমাণবিক যুদ্ধের জন্য বাহিনী প্রস্তুত রাখবে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার (২১ ডিসেম্বর) রুশ-ইউক্রেন যুদ্ধের ৩০১তম দিনে দেশটির প্রতিরক্ষাপ্রধানদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি। খবর- এএফপির।

তিনি জানান, পশ্চিমা সমর্থিত ইউক্রেনে তারা সামরিক আক্রমণ বৃদ্ধি করবে ও পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে।

পুতিন বলেন, আমাদের সশস্ত্র বাহিনী এবং যুদ্ধ ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। এই প্রক্রিয়া অবশ্যই অব্যাহত থাকবে। রাশিয়া ত্রিমুখী পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির উন্নতি করবে।

এ সময় তিনি নতুন জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, নতুন বছরের শুরুতে অ্যাডমিরাল গোর্শকভ ফ্রিগেট নতুন জিরকন হাইপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত হবে, বিশ্বে যার সমতুল্য কিছু নেই। হাইপারসনিক সারমাত ক্ষেপণাস্ত্র, যা ‘সাটান দ্বিতীয়’ হিসাবে পরিচিত, তা অদূর ভবিষ্যতে সেনাবাহিনীতে মোতায়েনের উপযুক্ত হবে। সেনাবাহিনীর প্রয়োজনীয়তা ও চাহিদা মেটানোর ক্ষেত্রে সরকারের কোনও আর্থিক সীমা নেই।

ইউক্রেনে চলমান যুদ্ধাবস্থাকে এ সময় ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত করেন পুতিন।

তিনি বলেন, যা ঘটছে তা অবশ্যই একটি ট্র্যাজেডি। তবে এটি আমাদের নীতির ফলাফল নয়। এটি তৃতীয় দেশের নীতির ফল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App