×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারপাতে নিহতের সংখ্যা বেড়ে ৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৯:১৩ পিএম

যুক্তরাষ্ট্রে তুষারপাতে নিহতের সংখ্যা বেড়ে ৫০

ছবি : সংগৃহীত

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তীব্র তুষার ও হিমশীতল ঠান্ডায় দেশটিতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৈরি আবহাওয়ার কারণে বাড়ি-ঘর থেকে বের হতে পারছেন না নাগরিকরা। খবর এনবিসি নিউজের।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, ঝড়ের আঘাত সব চেয়ে বেশি অনুভূত হচ্ছে নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে। এছাড়া বেশ কিছু এলাকায় লুটপাটের খবর পাওয়া গেছে। জরুরি যানবাহন দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে।

বাফেলোর পুলিশ জানায়, শহরটিতে যে দশজন মারা গেছেন তাদের মধ্যে কয়েকজনকে গাড়ির ভেতর ও তুষারাবৃত রাস্তা থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

বাফেলো ছাড়াও ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতে ঝড়- ঠাণ্ডায় মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্য মন্টানাতে। এখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেছে।

দেশটির বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। অসংখ্য ফ্লাইট বাতিল হওয়ায় পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App