×

আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় খেরসন ছাড়ছেন হাজারও মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৩:২৮ পিএম

রাশিয়ার হামলায় খেরসন ছাড়ছেন হাজারও মানুষ

ইউক্রেনে রুশ হামলা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এ কারণে বাধ্য হয়ে হাজারো মানুষ খেরসন ছাড়ছেন।

বড়দিনের পর থেকে খেরসন ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন হাজার ইউক্রেনীয়। এত খেরসনের বিভিন্ন চেকপয়েন্টে গাড়ির লাইনে বিশাল যানজট তৈরি হয়েছে।খবর বিবিসির।

স্থানীয়রা জানায়, 'এর আগে রাশিয়া দিনে মাত্র ৭-১০ বার বোমা হামলা করত, এখন দিনে ৭০-৮০ বার বোমা হামলা করে, যা অসহনীয় মাত্রায় চলে গেছে।'

কেউ খেরসন ছেড়ে ইউক্রেনের অন্য কোনো শহরে যাচ্ছেন, কেউবা দেশ ছেড়েই পালাচ্ছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের পর লাখো মানুষ পার্শ্ববর্তী পোল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন।

এর আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চল খেরসনে বড়দিনের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

রুশ বিমানবাহিনীর চালানো এ হামলায় খেরসনের কেন্দ্রীয় ভাগের বেশ কয়েকটি আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App