×

আন্তর্জাতিক

রুশ হামলায় খেরসন থেকে পালাচ্ছে নাগরিকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৪:০২ পিএম

রুশ হামলায় খেরসন থেকে পালাচ্ছে নাগরিকরা

ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা জোরদার করায় সেখান থেকে পালিয়ে যেতে শুরু করেছে বেসামরিক নাগরিকরা। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে খেরসন অঞ্চলে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালের এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, রাশিয়ার বাহিনী মর্টার ও আর্টিলারি দিয়ে খেরসনের কাছে ডিনিপ্রো নদীর ডান তীরে জনবহুল এলাকায় আক্রমণ করছে। খবর রয়টার্স, বিবিসির।

অন্যদিকে রাশিয়া বেসামরিক নাগরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিবৃতি বলা হয়, রাশিয়ার গোলাবর্ষণের ফলে অবকাঠামোর ক্ষতির মধ্যেই খেরসন এবং এর আশেপাশের এলাকা ছেড়ে যেতে চায় এমন লোকদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জেপার বুধবার সকালে টুইট করেছেন, রুশ বোমা হামলায় খেরসনের প্রসূতি হাসপাতালে হামলা হয়েছে। তিনি আরও বলেন, হামলার ঠিক আগে একটি শিশুর জন্ম হয়েছিল।

বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া আবারও হামলা চালাতে পারে বলে আগে থেকেই আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। কারণ রাশিয়া আগেই ঘোষণা দিয়েছিল বেলারুশে ইস্কানদার ক্ষেপণাস্ত্রব্যবস্থা এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হবে।

পারমাণবিক বোমা ও ড্রোন বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। বেলারুশের রাজধানী মিনস্ক থেকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় সহজেই আঘাত হানতে পারবে এসব ক্ষেপণাস্ত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App