×

আন্তর্জাতিক

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ১১:৪৭ এএম

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে আহমেদাবাদ-মুম্বাই হাইওয়ের নাভসারি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বাসটি সুরাটে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের একটি অনুষ্ঠান শেষে ভালসাদে ফিরছিল; পথেই চালকের হার্ট অ্যাটাক হয়, নিয়ন্ত্রণ হারানো বাসটি পরে একটি টয়োটা ফরচুন গাড়িকে ধাক্কা দেয়। এতে আহত হয়েছে ৩২ জন। বাস চালককে পরে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে ১৭ জনকে ভালসারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ১৪ জনকে নবসারির হাসপাতালে ভর্তি করা হয় এবং একজনকে চিকিৎসার প্রয়োজনে সুরাট স্থানান্তর করা হয়েছে। তবে টয়োটা গাড়িটির ৮ আরোহীর সবাই মারা গেছে। বাসের আহত ২৮ জনের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এনএইচ ৪৮ মহাসড়কে যানজট বেঁধে যায়। পুলিশ ক্রেনের সাহায্যে বাসটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

ডেপুটি পুলিশ সুপার ভিএন প্যাটেল জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। এছাড়া বাকীদের উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App