×

আন্তর্জাতিক

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৫:২০ পিএম

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট আর নেই

ফাইল ছবি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। শনিবার (৩১ ডিসেম্বর) ভ্যাটিকানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এই ধর্মগুরু। গত বৃহস্পতিবার তার অসুস্থতার খবর জানান বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে তার সুস্থতার জন্য দোয়ার দরখাস্তও করেন। খবর- বিবিসির

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট বয়সের কারণে ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান এবং একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন। তারপর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস।

জার্মানির নাগরিক জোসেফ রেটজিঙ্গার ২০০৫ সালের ১৯ এপ্রিল কার্ডিনাল থেকে ষোড়শ বেনেডিক্ট নামে পোপ নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি তার পূর্বসূরি জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ায় সভাপতিত্ব করেন।

পোপ হওয়ার পর আট বছরের মাথায় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তিনি। এত কম সময়ের মধ্যে বেনেডিক্টের পদত্যাগের সিদ্ধান্ত বিশ্বজুড়ে ক্যাথলিকদের অবাক করে।

বেনেডিক্টের পদত্যাগের ঘটনা ক্যাথলিক ইতিহাসে তার আগের ৬০০ বছরের মধ্যে প্রথম। বেনেডিক্টের পদত্যাগের আগে ১৪১৫ সালে পদত্যাগ করেছিলেন পোপ সপ্তম গ্রেগরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App