×

আন্তর্জাতিক

মেক্সিকোর কারাগারে হামলা, নিহত ১৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৯:১৮ এএম

মেক্সিকোর কারাগারে হামলা, নিহত ১৪

ছবি: রয়টার্সের

মেক্সিকোর সীমান্তে জুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র হামালার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। পরে শহরের আরও বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছে। খবর- রয়টার্সের।

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর বিবৃতি দিয়ে জানিয়েছে, কারাগারের হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তাকর্মী ও চারজন বন্দি রয়েছে। তাছাড়া ১৩ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২৪ জন পালিয়ে গেছেন। তবে কারা কারাগারটিতে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

প্রসিকিউটর বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারীরা সাঁজোয়া যানে করে রোববার (১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে এসে গুলি চালায়।

এর কয়েক মিনিট আগে কর্তৃপক্ষ পৌর পুলিশের ওপর হামলার কথা জানায়। এ সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয় ও একটি ট্রাক জব্দ করা হয়। শহরের অন্য দুইটি স্থানেও হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন চালক নিহত হয়েছেন।

জানা গেছে, সিউদাদ জুয়ারেজ শহরে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে বছরের পর বছর ধরে সিনালোয়া ও জুয়ারেজ মাদকচক্রের সংঘাত চলে আসছে। বিগত এক দশকে এই সংঘাতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

নিরাপত্তা জোরদার আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

ঠেরক্যান বিলে জলাবদ্ধতা, ৩০০ বিঘা জমি অনাবাদি

ঠেরক্যান বিলে জলাবদ্ধতা, ৩০০ বিঘা জমি অনাবাদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App