×

আন্তর্জাতিক

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় পাক-ভারতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ১১:৫৭ এএম

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় পাক-ভারতের

ছবি: ডনের

নতুন বছরের প্রথম দিন ভারত ও পাকিস্তান নিজেদের পারমাণবিক স্থাপনার পারস্পরিক তথ্য আদান-প্রদান করেছে। সরকারিভাবে নিজেদের দেশের পরমাণু অস্ত্রের ঘাঁটির তালিকা বিনিময় করেছে প্রতিবেশী এই দুই দেশ।

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের হাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সে দেশের তালিকা তুলে দেয়। একই সময়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দেয় তালিকা। খবর-ডনের

গত তিন দশকের নিয়ম মেনে এ বিনিময় কাজ সম্পন্ন হয়েছে। দুই দেশ নিজেদের ওপর পরমাণু অস্ত্র প্রয়োগ করা থেকে বিরত থাকার জন্য ১৯৮৮ সালের ডিসেম্বরে একটি চুক্তি করে। চুক্তিতে বলা হয়েছিল, প্রতি বছর ১ জানুয়ারি এ তালিকা বিনিময় করা হবে। দুই দেশে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেও এ চুক্তির হেরফের হয়নি।

কাশ্মীর ও আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে গত কয়েক বছর ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই আবহেই দুই দেশ এ তালিকা বিনিময় করলো। এছাড়া দুই দেশ একে অপরের হেফাজতে থাকা কারাবন্দিদের তালিকাও বিনিময় করেছে।

পাকিস্তানে আটক ৭০৫ জন ভারতীয় বন্দির তালিকা দেয়া হয়েছে ভারতকে। এদের মধ্যে ৫১ জন বেসামরিক নাগরিক ও ৬৫৪ মৎস্যজীবী। আবার ভারতে আটক ৪৩৪ জন পাকিস্তানির তালিকা দেয়া হয়েছে পাকিস্তানকে। এদের মধ্যে ৩৩৯ জন বেসামরিক নাগরিক এবং ৯৫ জন মৎস্যজীবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App