×

আন্তর্জাতিক

ইউক্রেনের হামলায় ৪০০ রুশ সৈন্য নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৭:৩৬ পিএম

ইউক্রেনের হামলায় ৪০০ রুশ সৈন্য নিহত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারশ’র কাছাকাছি রুশ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। রাশিয়ার দখলকৃত দোনেৎস্ক অঞ্চলে প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি ক্রেমলিন।

সোমবার (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন জানায়, দোনেৎস্ক অঞ্চলের মাকিভকা শহরের একটি ভবন লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেখানে রাশিয়ান বাহিনীর অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দখলকৃত দোনেৎস্ক অংশের কর্মকর্তা ড্যানিল বেজসোনভ বলেন, নববর্ষের দিন মধ্যরাতের দুই মিনিট পর ক্ষেপণাস্ত্রটি মাকিভকাতে আঘাত হানে। আমেরিকান ক্ষেপণাস্ত্র এমএলআরএস হিমারস ব্যবহার করে ভবনটিতে হামলা চালানো হয়েছে। তবে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশাধিকার সীমিত। মিসাইল হামলায় নিহত হয়েছেন অনেকে; তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

বিবিসি ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান উপস্থাপক ভ্লাদিমির সলোভিভ টেলিগ্রামে লিখেছেন, ‘ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য। তবে নিহতের সংখ্যা ৪০০ এর ধারে কাছেও নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App