×

আন্তর্জাতিক

সেনেগালে বাস দুর্ঘটনায় নিহত ৪০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৯:৫০ পিএম

সেনেগালে বাস দুর্ঘটনায় নিহত ৪০

রবিবার ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন নিহতের ঘটনায় শোক ঘোষণা করেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল। ছবি: বিবিসি

সেনেগালের কাফরিন শহরের নিকটবর্তী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮৭ জন।

দেশটির স্থানীয় সময় রবিবার (৮ জানুয়ারি) রাত তিনটার দিকে এক নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা সংঘটিত হয়। খবর বিবিসির।

এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ৪০ জন নিহত হয়েছে উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ম্যাকি স্যাল তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি লেখেন, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App