×

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে জড়াতে পারে বেলারুশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৫:৪৫ পিএম

ইউক্রেন যুদ্ধে জড়াতে পারে বেলারুশ

ছবি: সংগৃহীত

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদি ইউক্রেন বেলারুশ বা রাশিয়ার কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করে তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নামতে পারে বেলারুশ। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে দেয়া সাক্ষাৎকারের সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সে পোলিশেচুক এ কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, বেলারুশের সঙ্গে রাশিয়া যৌথ মহড়া দিচ্ছে উস্কানি এবং দ্বন্দ্ব এড়াতে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত বছর ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান চালানোর নামে ইউক্রেনে হামলা করে রাশিয়া। ওই সময় রাজধানী কিয়েভ দখলে বেলারুশ সীমান্ত থেকে ইউক্রেনে প্রবেশ করেছিল কয়েক হাজার রুশ সেনা। ইউক্রেনে হামলা চালানোর পরই বেলারুশের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করে মস্কো। সম্প্রতি ফের যৌথ মহড়া দিচ্ছে দুই দেশের সেনাবাহিনী। এতে শঙ্কা দেখা দিয়েছে, বেলারুশকে সঙ্গে নিয়ে নতুন করে আবারো হামলা চালানোর নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App