×

আন্তর্জাতিক

রাশিয়ার দখলে ইউক্রেনের সোলেডার শহর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৮:২৯ পিএম

রাশিয়ার দখলে ইউক্রেনের সোলেডার শহর

ছবি: সংগৃহীত

যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সোলেডার শহর পুরোপুরি নিজেদের দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। টানা কয়েকদিন ব্যাপক যুদ্ধের পর শুক্রবার (১৩ জানুয়ারি) খনিজ লবণ সমৃদ্ধ শহরটিতে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। তবে রুশ বাহিনীর সোলেডার দখলের দাবি অস্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ইস্টার্ন গ্রুপের মুখপাত্র সেরহি চেরেভাতি স্থানীয় সংবাদমাধ্যম আরবিসি-ইউক্রেনকে বলেছেন, শহরটিতে যুদ্ধ এখনো চলছে।

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রমাগত বোমাবর্ষণ, বিমান হামলা ও রুশ বাহিনীর একটি গ্রুপের আর্টিলারির সাহায্যে সোলেডার দখল সম্ভব হয়েছে। সোলেডার দখলের ফলে পার্শ্ববর্তী বড় শহর বাখমুতে ইউক্রেনের রসদ সরবরাহ আটকে দেওয়া এবং সেখানকার ইউক্রেনীয় সৈন্যদের অবরুদ্ধ করে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছে রাশিয়া। রুশ সৈন্যরা কয়েক মাস ধরেই বাখমুত দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার জন্য কৌশলগত দিক থেকে সোলেডার দখলের মূল্য হয়তো খুব বেশি নয়। তবে এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি প্রতীকী বিজয় হিসেবে বিশ্বের সামনে উপস্থাপিত হবে বলে ধারণ করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সোলেডারের পরিস্থিতি নিরপেক্ষভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। তবে সিএনএন জানিয়েছে, শহরটির কাছাকাছি থাকা তাদের একটি টিম শুক্রবার রাশিয়ার বিজয় দাবির পরেও সোলেডারে মর্টার ও রকেট ছোড়ার শব্দ শুনেছে। কিন্তু সোলেডার থেকে আনুমানিক আড়াই মাইল দূরে থাকা সিএনএনের টিম শুক্রবার বিকেলে শহরটি থেকে ইউক্রেনীয় সৈন্যদের বেরিয়ে যেতে দেখেছে। এটিকে তাদের কাছে সংগঠিত সৈন্য প্রত্যাহার বলে মনে হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App