×

আন্তর্জাতিক

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব ইরানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০১:৫২ পিএম

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব ইরানের

ফাইল ছবি

তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রতিবাদে ব্রিটিশ এ কূটনৈতিককে তলব করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। খবর- আনাদোলুর।

ইরানের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর ফাঁসি কার্যকর করায় দেশটির সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার (১৫ জানুয়ারি) ইরানের বিচারবিভাগের আকবরির ফাঁসির তথ্যটি প্রকাশ করে। তবে কখন তার ফাঁসি হয়েছে, সেটা স্পষ্ট নয়।

ধারনা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার ফাঁসি কার্যকর হয়ে গেছে। একটি বেসরকারি থিঙ্ক ট্যাঙ্কের কর্ণধার আকবরিকে ২০১৯ সালে গ্রেফতার করা হয়। এক সময় তিনি প্রতিরক্ষা উপমন্ত্রীও ছিলেন। সরকারিভাবে আকবরির ফাঁসির খবর প্রকাশ করার পরই ব্রিটেন এ ঘটনায় নিন্দা জানায় শনিবার। এর কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরান। ইরান সরকারের দাবি, তিনি গোপনে ব্রিটেনের গুপ্তচর সংস্থা সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিস- এম১৬ এর হয়ে কাজ করছিলেন।

ইরানের বিচারবিভাগ জানিয়েছে, তথ্য সরবরাহের বিনিময়ে আকবরি ব্রিটেনের নাগরিকত্ব, বিপুল অর্থ এবং লন্ডনে নানা ধরনের সুযোগসুবিধা পেয়েছিলেন।

আকবরির ফাঁসির ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এটা একটা বর্বর সরকারের কাপুরুষোচিত কাজ। নিজের নাগরিকদের মানবাধিকারের প্রতিও কোনও সম্মান দেখাল না তারা। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, এই ঘটনা চুপচাপ মেনে নেয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App