×

আন্তর্জাতিক

আফগান নারী এমপিকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬ এএম

আফগান নারী এমপিকে গুলি করে হত্যা

মুরসাল নবীজাদা

আফগানিস্তানের সাবেক নারী আইনপ্রণেতা মুরসাল নবীজাদাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে তার এক দেহরক্ষীও নিহত হয়। দেশটির রাজধানী কাবুলে তার বাড়িতে এই ঘটনা ঘটে।

সোমবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক আফগান নারী সংসদ সদস্য এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত মুরসাল নবীজাদা যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের পার্লামেন্টের সদস্য ছিলেন। ২০২১ সালের আগস্ট মাসে তালেবানের হাতে ওই সরকার ক্ষমতাচ্যুত হয়। তিনি আফগানিস্তানের কয়েকজন নারী সংসদ সদস্যদের মধ্যে একজন যারা তালেবানের ক্ষমতা দখলের পরও কাবুলে থেকে গিয়েছিলেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, নবীজাদা ও তার এক দেহরক্ষীকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় পুলিশ প্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানিয়েছেন, রবিবার বিকেল ৩টার দিকে সাবেক ওই আফগান আইনপ্রণেতাকে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছে।

আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সাবেক সরকারের শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, নবীজাদার মৃত্যুতে তিনি শোকাহত এবং তার আশা, অপরাধীদের শাস্তি হবে। তিনি নিহত নবীজাদাকে জনগণের প্রতিনিধি এবং সেবক হিসাবে উল্লেখ করেন।

২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন নবীজাদা। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারী গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App