×

আন্তর্জাতিক

মাঝগঙ্গায় আটকে গেল ‘গঙ্গা বিলাস’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৪১ পিএম

মাঝগঙ্গায় আটকে গেল ‘গঙ্গা বিলাস’

‘গঙ্গাবিলাস’। ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশ্বের দীর্ঘতম নৌবিহার ‘গঙ্গা বিলাস’ বিভ্রাটের মুখোমুখি হয়েছে উদ্বোধনের তিনদিনেই। ভারতের উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরুর পর সোমবার মাঝগঙ্গায় আটকে গেছে বিলাসবহুল এই প্রমোদতরী। বিহার রাজ্যের ছাপরায় গঙ্গার অগভীর পানিতে হঠাৎ ‘গঙ্গা বিলাস’ আটকা পড়েছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সোমবার বিহারের চিরান্দ প্রত্নক্ষেত্রে যাত্রীদের নামানোর জন্য গঙ্গা তীরবর্তী এগিয়ে আসছিল গঙ্গা বিলাস। সে সময় হঠাৎ গঙ্গার পলির মধ্যে আটকে যায় সেটি। যাত্রীদের নির্বিঘ্নে চিরান্দ পৌঁছে দেয়ার জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি ছোট নৌকা নিয়ে আসা হয়। সেই নৌকাতে করে যাত্রীদের নিরাপদে পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

ছাপড়া জেলা প্রশাসন জানিয়েছে, গঙ্গার ওই অংশে পানি কম থাকায় প্রমোদতরীটি কূলে ভিড়তে গিয়ে এক জায়গায় আটকে যায়। তবে যাত্রীদের নির্বিঘ্নে সরিয়ে নেয়া হচ্ছে।

ক্রুজের পরিচালক রাজ সিং বলেন, চলন্ত এই পাঁচ তারকা হোটেলে ৩৬ জন পর্যটকের ধারণক্ষমতাসহ ১৮টি স্যুট রয়েছে। এছাড়া, এতে ৪০ জন ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। আধুনিক এই প্রমোদতরীটির দৈর্ঘ্য ৬২ মিটার ও প্রস্থ ১২ মিটার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের দীর্ঘতম এই নৌবিহারের উদ্বোধন করেন গত ১৩ জানুয়ারি। উত্তরপ্রদেশের বারাণসী থেকে ডিব্রুগড় হয়ে জলপথে তিন হাজার ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে পৌঁছাবে ‘গঙ্গা বিলাস’।

এমভি গঙ্গা বিলাস ভারতে প্রস্তুতকৃত প্রথম ক্রুজ জাহাজ। নদীপথে এটি ৫১ দিন ভ্রমণ করবে। প্রথম যাত্রার অংশ হিসেবে সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটককে বারাণসী বন্দরে মালা ও শেহনাইয়ের সুর দিয়ে স্বাগত জানানো হয়। ক্রুজে যাত্রা করার আগে তারা বারাণসীর বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের ২৭টি নদী দিয়ে যাবে বিলাসবহুল নৌযান গঙ্গা বিলাস। পথে পড়বে বিভিন্ন ঐতিহাসিক স্থান। পড়বে সুন্দরবনও কাজিরাঙার মতো বনভূমি। এসবই দেখতে দেখতে চলবেন নৌযানের যাত্রীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App