×

আন্তর্জাতিক

নেপালে প্লেন বিধ্বস্ত: ৭১ মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১১:৪২ এএম

নেপালে প্লেন বিধ্বস্ত: ৭১ মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নেপালের পোখারায় প্লেন বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সেতি নদীর ঘাট থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।

কাস্কি জেলার সহকারী মুখ্য জেলা কর্মকর্তা অনিল কুমার শাহী জানান, মঙ্গলবার বিকালে আরও একজনের মৃতদেহ পাওয়া গেছে। বুধবারও উদ্ধার অভিযান চলবে। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

গত রবিবার কাঠমান্ডু থেকে দুই-ইঞ্জিন বিশিষ্ট এটিআর ৭২ প্লেনটি ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল। দেশটির প্রধান পর্যটন স্থান পোখারায় অবতরণের কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয় এটি। এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার হলো। নিহতদের মধ্যে তিনজন নবজাতক, আরও তিন শিশু ও ৬২ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, একজন অস্ট্রেলিয়ান, একজন আর্জেন্টিনার, দুজন কোরিয়ান এবং একজন ফরাসি ছিলেন।

মঙ্গলবার ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইট ৬৯১-এর তদন্তে সহায়তা করার জন্য বিদেশি বিশেষজ্ঞদের একটি দল কাঠমান্ডুতে পৌঁছেছেন। মোট ১১ জনের এই বিশেষজ্ঞ দল ঘটনার তদন্তে সহায়তা করবে। তাদের মধ্যে চারজনই ব্যুরো অব ইনকোয়ারি অ্যান্ড অ্যানালাইসিস ফর সিভিল এভিয়েশন সেফটির সদস্য (বিইএ)। এটি ফরাসি সরকারের একটি সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App