×

আন্তর্জাতিক

সিওলের বস্তিতে আগুন, নিরাপদে সরানো হলো ৫০০ জনকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ১২:৩৪ পিএম

সিওলের বস্তিতে আগুন, নিরাপদে সরানো হলো ৫০০ জনকে

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের কাছে একটি বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই এলাকার অন্তত ৫০০ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২০ জানুয়ারি) ভোর ৬টা ২৭ মিনিটে সিওলের দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ গুরিয়াং গ্রামে আগুন লাগে। খবর রয়টার্সের।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, সেখানে পাশাপাশি ৬৬০টি বসতি রয়েছে। এর মধ্যে অন্তত ৪০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ২৯০ জন কর্মী নিয়োগ করা হয়েছে এবং ১০টি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েওল আগুন নেভাতে সর্বশক্তি নিয়োগের নির্দেশ দিয়েছেন। তিনি ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে বর্তমানে সুইজারল্যান্ডের দাভোসে রয়েছেন।

উত্তর কোরিয়ার এই গুরিয়াং গ্রামটিকে সম্পদের অসম বন্টনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App