×

আন্তর্জাতিক

ইউক্রেনকে ৫৫২ সাঁজোয়া যান, ২০০০ রকেট দেবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৫:১৪ পিএম

ইউক্রেনকে ৫৫২ সাঁজোয়া যান, ২০০০ রকেট দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

আড়াই বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে ৫৫২ সাঁজোয়া যান এবং দুই হাজার রকেট ও কামানের গোলা পাঠাচ্ছে ওয়াশিংটন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে যে প্যাকেজ পাঠানো হচ্ছে, তাতে ৫৯টি ব্র্যাডলি ফাইটিং ভিয়াকলস, ৯০টি স্ট্রাইকার আর্মার্ড পারসোনালা ক্যারিয়ারস, ৫৩টি মাইন রেজিসট্যান্ট অ্যামবুশ প্রটেক্টেড ভিয়াকলস ও ৩৫০টি হাই মোবিলিটি মাল্টিপারপাস হুইলড ভিয়াকলস আছে। খবর বিবিসি, সিএনএনের।

চলতি বছরের জানুয়ারির প্রথমার্ধে ৫০টি ব্র্যাডলি ফাইটিং ভিয়াকলস পাঠানোর ঘোষণার পর নতুন প্যাকেজে আরো ৫৯টি পাঠানো হচ্ছে। সাঁজোয়াযুক্ত ব্র্যাডলিতে একটি শক্তিশালী বন্দুক আছে ও আশির দশকের মধ্যভাগ থেকে যুদ্ধক্ষেত্রে সেনা বহনের ক্ষেত্রে মার্কিন সেনাবাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে।

এই সহায়তা প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসের (এইচআইএমএআরএস) জন্য অতিরিক্ত গোলা, আটটি অ্যাভেঞ্জার এয়ার-ডিফেন্স সিস্টেম, লাখখানেক কামানের গোলা ও প্রায় দুই হাজার অ্যান্টি-আর্মার রকেট আছে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে কিয়েভকে দুই হাজার ৭৪০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App