×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে পাওয়া গেল ‘দানব’ আকৃতির ব্যাঙ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৫:৪৯ পিএম

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে পাওয়া গেল ‘দানব’ আকৃতির ব্যাঙ

ছবি: সংগৃহীত

উত্তর অস্ট্রেলিয়ার রেইনফরেস্টে স্থানীয় বনকর্মীরা একটি বিশাল আকারের ব্যাঙ খুঁজে পেয়েছেন। ব্যাঙটির আকার-আকৃতি এতটাই বড় যে বন্যপ্রাণী কর্মকর্তারা এটিকে প্রথমে নকল বলে মনে করেন। এই টোড প্রজাতির ব্যাঙটিকে ‘টোডজিলা’ বলা হয়।

কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ শুক্ৰবার (২০ জানুয়ারি) জানিয়েছে, বড় আকারের ব্যাঙটি সাধারণ ব্যাঙের থেকে ছয় গুণ বড় এবং এটির ওজন দুই কেজি সাতশ গ্রাম। বনকর্মীরা মনে করছেন এটি বিশ্বরেকর্ড ভাঙতে পারে। ১৯৯১ সালে প্রিন্সেন নামে সুইডেনের একটি পোষা ব্যাঙের ওজন ছিল দুই কেজি ৬৫ গ্রাম। বৃহত্তম ব্যাঙ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে এটি। খবর বিবিসির।

১৯৩৫ সালে অস্ট্রেলিয়ায় প্রথম পাওয়া যায় এ ধরনের ব্যাঙ। এখন তাদের সংখ্যা ২০০ কোটির বেশি।

পার্ক রেঞ্জার কাইলি গ্রে কুইন্সল্যান্ডে টহল দেওয়ার সময় বিশাল উভচর প্রাণীটিকে প্রথম দেখতে পান। তিনি বলেন, ‘আমি কখনই এতো বড় ব্যাঙ দেখিনি। এটি দেখতে প্রায় একটি ফুটবলের মতো। আমরা এটিকে টোডজিলা বলে ডাকি।’ তার দল দ্রুত টোডজিলাকে ধরে ফেলে এবং জানতে পারে এটি স্ত্রী ব্যাঙ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App